
সিলেট জেলা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণের পূর্বেই বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী সদস্য (প্রথম) সাংবাদিক নবীন সোহেল। শনিবার রাতে অনুষ্ঠিত প্রেসক্লাবের মাসিক সভায় ‘সাধারণ সম্পাদক’ পদ থেকে অব্যাহতি নেন তিনি। নবীন সোহেল ২০২১ সাল থেকে টানা দুই মেয়াদে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে তার স্থলে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানব জমিনের বিশ্বনাথ প্রতিনিধি আক্তার আহমদ শাহেদকে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’র দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালী বাংলাদেশ), প্রচার সম্পাদক মশাহিদ আলী (সিলেট প্রতিদিন), সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), ছালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), রোহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
উল্লেখ্য, সাংবাদিক নবীন সোহেল গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে কার্যনির্বাহী সদস্য (প্রথম) নির্বাচিত হন। তিনি বর্তমানে দৈনিক কালবেলা ও এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি ও দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদকের দায়িত্বে কর্মরত আছেন।
আপনার মতামত লিখুন :