
কানাডার একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সনাতনী ছাত্র সংঘের প্রধান উপদেস্টা জয়ন্ত কুমার দাশের দ্রæত সুস্থতা কামনা করে পৌর শহরস্থ শ্রীশ্রী শনি মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জয়ন্ত কুমার দাশের আরোগ্য লাভের উদ্দেশ্যে ‘সনাতনী ছাত্র সংঘ বিশ্বনাথ’র উদ্যোগে এর আয়োজন করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক অজিত কুমার দেব, উপজেলা যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় চন্দ্র দে, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, মোহন সংঘের সাবেক সভাপতি মিল্টন দাস, সনাতনী ছাত্র সংঘের উপদেষ্টা পরিষদের সদস্য জয়ন্ত দাশ, প্রতিষ্টাতা সভাপতি সুমন দেব, বর্তমান সভাপতি রাসেন্দ্র কুমার দাশ রাজীব, সাধারণ সম্পাদক বিজয় কর্মকার, সদস্য উজ্জল বৈদ্য, অসীম দেবনাথ, পরিমল দেবনাথ, প্রশান্ত বৈদ্য, প্রিতম দাস, অমিত দেব, রাজন দাশ, লিটন দে, পুলক দেব, জয় দাশ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :