
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক স্বাধীন বাংলা ও দেশ চিত্র পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কবি এস.পি সেবু গুরুতর অসুস্থ হয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আজ ২৭শে ডিসেম্বর(শুক্রবার)বিকেলে তাকে দেখতে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে যান বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক সেবু পরিচিতজনসহ সর্বস্তরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো.সায়েস্তা মিয়া,সহ-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম ও সদস্য সালেক উদ্দিন।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দেশ ও প্রবাসে থাকা সদস্যবৃন্দ সার্বক্ষনিক খোজ খবর ও চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছেন।
তাকে দেখতে গিয়ে তার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি মোঃশাহিন উদ্দিন।
আপনার মতামত লিখুন :