
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর, শ্রমিক কল্যাণের জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান বলেন- ‘আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষের মুক্তি অসম্ভব। মানুষের মুক্তির একমাত্র পথ ইসলাম। আজকে দেশের নানা উন্নতি হলেও শ্রমজীবী মানুষের জীবনে কোনো পরিবর্তন আসছে না। এর একমাত্র কারণ হলো দেশ আল্লাহর দেয়া জীবন-বিধান অনুসারে চলছে না। মানুষরচিত বিধান মানুষের জীবনে শান্তি আনয়নে ব্যর্থ হয়েছে। আজকে দেশের কোনো শ্রেণি পেশার মানুষের জীবনে শান্তি নেই। আল্লাহর দেয়া জীবন-বিধান অনুসরণ করার মাধ্যমে সমাজ রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। সকল ধরনের জুলুম নির্যাতনের অবসান ঘটবে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে শ্রমিক মালিক ভেদাভেদ হবে না। বরং তারা পরস্পর কল্যাণকামী হবে। আমরা মালিক শ্রমিক মিলে একটি আদর্শ রাষ্ট্র গঠন করবো।’
২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা এবং পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান উপরোক্ত বক্তব্য রাখেন।
উপজেলা সভাপতি জাহেদুর রহমানের সভাপতিত্বে ও পৌরসভা সভাপতি শাহিন আহমদ রাজুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, জেলা সাধারণ সম্পাদক আয়কর আইনজীবি মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন সিদ্দিকী, উপদেষ্টা মাস্টার ইমাদ উদ্দিন, আব্দুস সোবহান, মতিউর রহমান, আব্দুল মুকছিত আক্তার, আবু সাঈদ, শিবিরনেতা রিয়াজ উদ্দিন, শ্রমিকনেতা আব্দুল মজিদ, হাবিবুর রহমান, আব্দুল আলী, ফরিদ আহমদ, ডাঃ কাউছার আহমদ।
নির্বাচন কমিশনার ও জেলা সভাপতি ফখরুল ইসলাম খান ২০২৫-২০২৬ সেশনের জন্য বিশ্বনাথ উপজেলায় হাবিবুর রহমানকে সভাপতি ও মমতাজ উদ্দিন আহমদ তামিমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি এবং পৌরসভায় শাহীন আহমদ রাজুকে সভাপতি ও আরাফাত আলীকে সাধারণ সম্পাদক করে পৌরসভার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনা পেশ করে উপস্থিত ডেলিগেটদের সমর্থন নিয়ে কমিটি অনুমোদন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন :