
সিলেটের বিশ্বনাথে ‘শাহ্ আব্দুল করিম পরিষদ’র নতুন (ত্রি-বার্ষিক) কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ পরিষদের কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হাজী আব্দুল হাই। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী সাদিক আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।
শাহ্ আব্দুল করিম পরিষদের সভাপতি প্রবাসী জুয়েল মিয়া রানা খানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোবিন্দ মালাকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বাউল সুমন নূর ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী সিতাব আলী, আক্তার মিয়া রাজু, সদস্য ইউনুছ আলী, রফিক আলী, চেরাগ আলী, ডা. উজ্জ্বল আলম, আব্দুল মন্নান, রায়হান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
‘শাহ্ আব্দুল করিম পরিষদ’র নতুন (ত্রি-বার্ষিক ২০২৪-২৭) কমিটির দায়িত্বশীলরা হলেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আব্দুল হাই, হাজী সিতাব আলী, মনফর আলী, গণি মিয়া, আব্দুল হামিদ, আক্তার মিয়া রাজু, এম এ নূর মিয়া, টি এইচ তারেক, গোবিন্দ মালাকার, সিজুল মিয়া, অজিত চন্দ্র দেব, সভাপতি প্রবাসী জুয়েল মিয়া রানা খান, সিনিয়র সহ সভাপতি আব্দুছোবহান, সহ সভাপতি সেবুল মিয়া. ইমরান খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক, সহ সাধারণ সম্পাদক ডা. উজ্জ্ব ল আহমদ, রইছ আলী, আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক কিংকর চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটন, অর্থ সম্পাদক আবুল হোসেন আবু, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক আরশ আলী, সাংস্কৃতিক সম্পাদক বাউল সুমন নূর, সহ সাংস্কৃতিক সম্পাদক ইউনুছ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক চেরাগ আলী, আইন বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক, কার্যনির্বাহী সম্পাদক সিদ্দেক আলী, আব্দুল্লাহ বাবুল, মহিলা সম্পাদিক জালালী শামীমা, সদস্য রিনা আক্তার, বাবিতা আক্তার, মুর্শিদী শারমিন, জেনি আক্তার, আরশ দেওয়ান. মারজানা আক্তার, আনহার আলী, ফয়ছল গণি, মারুফ হোসেন, তাসলিমা বেগম।
আপনার মতামত লিখুন :