
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি, আমাদের অভিভাবক সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের’র শুভ জন্মদিন আজ (২ নভেম্বর)। তিনি সিলেটের জনপ্রিয় দৈনিক সিলেটের ডাক পত্রিকার বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট’র সম্পাদক ও প্রকাশক।
সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের ভাই পেশাগত জীবনে সংবাদ সংগ্রহ করে তা উপস্থাপন করে পাঠকের মন জয় করে আসছে দীর্ঘদিন ধরে। তার পরিচিতির জগৎ স্বাভাবিকভাবেই বিস্তৃত। তার ঘনিষ্ঠ যোগাযোগের বৃত্তে বিখ্যাত ব্যক্তিগণ। সেখানে দল, মত, গোষ্ঠীর কোনো নেই বাছবিচার। তবে ব্যক্তিগত সুসম্পর্ক কখনো তার সাংবাদিক সত্তাকে আচ্ছন্ন করে না। যা উচিত বলে মনে করেন পরম বন্ধুর বিরুদ্ধে হলেও সে কথা লিখতে তার দ্বিধা নেই। এই আপসহীনতাই তাকে এগিয়ে এনেছে। আপনার সততা, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দিয়ে সামনে আরো এগিয়ে যান শুভ কামনা রইল।
তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সকল সদস্য। তাঁর জন্মদিন উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :