
ওসমানীনগর থেকে রেজিয়া আক্তার রেখা নামের ৩৩ বছর বয়সী ৩ সন্তানের জননী ৭১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার দয়ামির ইউনিয়নের কুরুয়া জায়গীরদারপাড়া ১০ মাইল গ্রামের শামীম আহমদের স্ত্রী। গত ১৩ অক্টোবর সকাল ৭টার দিকে নিজ বাড়ী থেকে বিশ্বনাথের মামার বাসায় যাওয়ার জন্য বের হন তিনি। খোঁজ নিয়ে জানাগেছে তিনি মামার বাসায় যাননি। অনেক খোঁজাখুঁজি করেও রেজিয়া আক্তার রেখাকে পাওয়া যায়নি। নিখোঁজের পর স্বামী শামীম আহমদের সঙ্গে একবার কথা হলেও পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭৬৫৬১৬৭০৩) বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় এ বিষয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ রেজিয়া আক্তার রেখার স্বামী শামীম আহমদ। ডায়েরি নং- ৯২৪। যদি কোনো হৃদয়বান ব্যক্তি রেজিয়া আক্তার রেখার সন্ধান পেয়ে থাকলে ওসমানীনগর থানা অথবা তার স্বামী শামীম আহমদের সঙ্গে যোগাযোগ (০১৭২১২৩১৪৯৮) করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :