
বিগত দিনে বিশ্বনবী (সাঃ) আদর্শ বাংলাদেশের ক্ষমতাসীনদের জীবনে না থাকার কারণে ব্যাংকলুট ও দেশের টাকা পাচার এবং বিদেশে বেগমপাড়াও সৃষ্টি হয়েছে। হজরত মুহাম্মদ (সাঃ) আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিসবাদীর হাত থেকে মুক্তি পেয়েছি, ছাত্র জনতার আত্নত্যাগের মাধ্যমে এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আমাদের জীবন ও রক্তদিয়ে এই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো ইনশা’আল্লাহ।
বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
সিরাতুন্নবী (সাঃ) মাহফিলটি ১৫ অক্টোবর সন্ধ্যায় টেংরা শাহী ঈদগা ময়দানে জামায়াতের ওয়ার্ড সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক ব্যাংকার আল জাহান ও ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক মাহমুদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জালালাবাদী।
মাওলানা মাহবুবুর রহমান, জালালাবাদী তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত আশিকে রাসুল হতে হবে। জীবন ও জীবনের সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালো বাসতে হবে বিশ্বনবী হজরত (সাঃ)কে। আর জীবনের সকল ক্ষেত্রেই অনুসরণ করতে হবে তাঁর সুন্নাহকে । এটাই হচ্ছে বিশ্বনবী (সাঃ)কে ভালবাসার আসল নমুনা।
সিরাতুন্নবী (সাঃ) মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, অলংকারি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মুকছিত আক্তার,
বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহেদুর রহমান, বিশ্বনাথ উপজেলা যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী, বিশ্বনাথ পৌর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, অলংকারি ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি কামাল আহমদ, আল আজম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মকবুল আহমদ, জামায়াতের ওয়ার্ড শাখার সহ সভাপতি ডাঃ আব্দুর রুউফ আল নেমান, হাফেজ সৈয়দ মুন্না।
এতে অন্যান্যের মধ্যে মাহফিলে উপস্হিত ছিলেন,
অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানাল চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, অলংকারি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবুল কালাম, আবুল হোসেন,
টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি আরশ মিয়া, মুরব্বী হানিফ আলী, মুরব্বী বাবরু মিয়া, সৈয়দ ফারুক আহমদ, অলংকারি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন, জামায়াতের ৮নং ওয়ার্ডের সভাপতি কারী মাসুক আহমদ, মুরব্বী রহিম আলী, নূরুল হক টেংরার, বিশ্বনাথ উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক হোসেনশাহ, ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আবু বকর,
টেংরা লতিফিয়া ইসলামি সুন্নী সমাজকল্যাণ সংস্হার সভাপতি কন্ট্রাক্টর জাহিদ খাঁন, ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মুহিন খাঁন, জামায়াত নেতা পিঠাকড়ার ফখরুল হোসেন, জামায়াত নেতা ফরিদ আহমদ, শিবির নেতা মাহিন আহমদ, অলংকারি ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, আনছার আহমদ, জমির হোসাইন,
এটিভি পরিচালক আলী হোসেন মোল্লা প্রমুখ।
মাহফিলে একাধিক কন্ঠশিল্পী ইসলামি সঙ্গীত পরিবেশন করেন এবং মাওলানা মাহবুবুর রহমান, জালালাবাদীর দোয়ার মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :