
বিশ্বনাথের বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অধীনে বাজার মনিটরিং পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পুরানবাজার, নতুনবাজার, রামপাশা বাজার ও হাবড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৪৫ ধারায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক পৃথক মামলায়, ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। দ্রব্যপুণ্যের সঠিক দাম ও ভেজাল খাদ্য সামগ্রীর মজুদ ও রাস্তায় যাতায়াতে অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান পরিচালনার দায়ে ৭ প্রতিষ্ঠান কে নগদ ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিশ্বনাথ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুনন্দা রায় ও সহকারী কমিশনার ( ভূমি) আলা উদ্দিন কাদের এর যৌথ অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা। এসময় তিনি জানান অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :