
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চারিগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশত শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার(২৭শে সেপ্টেম্বর) সকাল ১০ টায় চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “এসো মুহাম্মদ (সঃ) কে জানি”শিরোনামে ৩য়,৪র্থও৫ম শ্রেণির লিখিত আকারে এই প্রতিযোগিতা চারিগ্রাম আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি ক্বারী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও আগত সকলকে ধন্যবাদ জানিয়ে শিগ্রই এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে বলে জানান সভাপতি ক্বারী আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার শামিম আহমেদ, আরব শাহ রঃ একাডেমির প্রধান শিক্ষক মাওঃ ফেরদৌসুর রহমান, রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল গাফফার,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃরুবেল আহালামীযে ইসলামীয়ার সাবেক কর্মী সৌদি প্রবাসী হাফিজ ক্বারী আব্দুল হক,কুড়িখলা গ্রামের নজরুল ইসলাম,মুবাশ্বির আলী,তেঘরী গ্রামের মদরিছ আলী,আঞ্চলিক শাখা তালামীযের সহ সভাপতি আলী আহমেদ মাছুম,সহ সভাপতি নাইম উদ্দীন, সাধারণ সম্পাদক মুহিব উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, আশরাফুল, মুহাম্মদ আলী রাকেল,আবু রায়হান, আবু তাহের শাফি,লোকমান আহমেদ, আবদুল বাসিত, জাবের আহমদ,ইমন আহমদ, আবু সালেহ,মিনহাজ, ফাহিম, শাহেদ, রহমত আলী, ইয়াছিন আলী, আবু সাইদ, ছাইম আহমদ, আবুল হোসেন,নুরুল আমীন,আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :