
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ‘বার্ষিক প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে সরকারসহ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মানিক লাল দেব। সভার শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, ও যুগ্ম সম্পাদক কাজল মালাকা,র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য জোতিময় দে মতি সাবেক মেম্বার।
বক্তব্য রাখেন বিশ্বনাথ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কান্তি দে, বিশ্বনাথ পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরবিন্দু চক্রবর্তী, দীঘলী লামাকাজি এর সভাপতি দিপন দে, দীঘলী উত্তর পাড়া লামাকাজি রনজিৎ মালাকর, শ্রী বৃন্দাবন জিউর আশ্রম এর সভাপতি মদন মালাকর, বিশ্বনাথ শনি মন্দির পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার দে, রাধা গোবিন্দ যুব সংঘ এর সভাপতি সুব্রত চন্দ্র দে, কালীগঞ্জ এর পক্ষে রাকু মালাকার, বাগিছা বাজার এর পক্ষে প্রবীর দে, বিশ্বনাথ সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন দাস, বিশ্বনাথ পুজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক অজয় কুমার দেব প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :