
সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিনিয়োগ করা হয়েছে।
১১ই সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পল্লি মাতৃকেন্দ্র বিনিয়োগ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা, পুন:বিনিয়োগ দুই লক্ষ টাকা এবং সমাজসেবাখাতে নতুন চার লক্ষ টাকা, পুন:বিনিয়োগ চার লক্ষটাকা সুদ মুক্ত হারে বিশ্বনাথ উপজেলার লামাকাজী,খাজাঞ্চি,রামপাশা,দৌলতপুর,বিশ্বনাথ সদর,দেওকলস ওদশঘর ইউনিয়নের ৫৯টি পরিবারের মধ্যে মোট তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুদ মুক্ত বিনিয়োগ বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের মাধ্যমে প্রদান করা হয়েছে।
এ সময় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন,সবাই যেন এই ক্ষুদ্র বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এবং যথাসময়ে যেন পরিশোধ করে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী শামীম আহমদ,মোঃমাসুদ রানা,রতন চন্দ্র ও তাওহীদ আহমদ।
আপনার মতামত লিখুন :