বিশ্বনাথে অবৈধ স্থাপনা ও যানজট নিরসনে সতর্ক বার্তা


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ৮:১১ অপরাহ্ন /
বিশ্বনাথে অবৈধ স্থাপনা ও যানজট নিরসনে সতর্ক বার্তা

সিলেটের বিশ্বনাথে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র ও বিশ্বনাথ পৌর প্রশাসক। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজারে অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান সতর্ক বার্তায় নেতৃত্ব দেন বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি)আলাউদ্দিন কাদের।

অভিযানে বিভিন্ন সড়কের স্থায়ী দোকানের সামনের ফুটপাতে রাখা মালামাল সরিয়ে ফেলা সতর্ক বার্তা দেন। দোকানের অবৈধ বর্ধিত অংশ ভেঙে পরবর্তীতে এ ধরনের কাজ না করতে দোকানিদের সতর্ক করা হয়।

সাম্প্রতিক সময়ে পৌর শহরে যানজট প্রকট আকার ধারণ করায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। যানজট নিরসনে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র ও  বিশ্বনাথ পৌর প্রশাসক সহকারি কমিশনার (ভূমি)আলাউদ্দিন কাদের উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।

অভিযানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, মহিলা কাউন্সিলর রাসনা বেগম, মহিলা কাউন্সিলর লাকী বেগম, সাংবাদিক অজিত দেব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।