কমতে শুরু করেছে মনু নদীর পানি


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন /
কমতে শুরু করেছে মনু নদীর পানি

ডেস্ক নিউজ:: মৌলভীবাজারের মনু নদীর পানি কমতে শুরু করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধলাই নদীতে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি না হওয়ায় মনু নদীর পানিও কমতে শুরু করেছে।

জাবেদ ইকবাল আরও বলেন, আশা করা যাচ্ছে বিকেলের মধ্যে মনু নদীতে পানি আরও কমবে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার আপডেট অনুযায়ী জেলার মনু নদী (রেলওয়ে ব্রীজ) বিপৎসীমার ২৯ সে.মি, চাঁদনীঘাট এলাকায় ১১৫ সে.মি, জুড়ী নদীতে বিপৎসীমার ১৯৬ সে.মি, কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া ধলাই নদীর পানি বিপৎসীমার ৮১ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।