
বিশ্বনাথে নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেবার দাবীতে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার (১০) আগস্ট বিকেলে পৌরি বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌরসভার পুরান বাজার ও নতুন বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর সম্মুখে এসে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তারা আওয়ামী ফ্যাসিজমের শিকার নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় এই নেতাকে অক্ষত অবস্তায় দ্রুত ফিরিয়ে দেওয়ার আহবান জানান তাঁরা। এসময় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ জাহান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইদুল হক সুহেল, সিলেট জেলা যুবদল নেতা শফি আহমদ খাঁন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন- পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সহ-সভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, আব্দুন নূর, হাফিজ ফয়জুর রহমান, আব্দুর রাজ্জাক, মুমিন খাঁন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, নানু মিয়া, আয়না মিয়া, ইলিয়াস আলী মুক্তি যুবসংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মুমিন মামুন, কৃষক দলের আহবায়ক নুর আলী, যুগ্ম সম্পাদক মিনহাজ মিয়া, যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, ছালিক আহমদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :