
চলছে বর্ষা মৌসুম। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বিভিন্ন সড়ক ও স্কুল কলেজ। ময়লা আর্বজনা ড্রেন ভরাট হয়ে পানিতে করে থই থই। ব্যবস্থাপনার বাইরে থাকা বিপুল পরিমাণ বর্জ্য পানির সঙ্গে মিশে ছড়িয়ে পড়ে। এসব ডিঙিয়ে পথ চলতে হয় এলাকাবাসী ও স্কুল কলেজগামী ছাত্রছাত্রীকে।
সিলেটের বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও ক্লাস রুমে থই থই করছে পানি। সারা বছর ময়লা-আবর্জনায় ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ময়লা-আবর্জনা, গৃহস্থালির বর্জ্য, কাদামাটি, নির্মাণ সামগ্রীর উচ্ছিষ্ট মিশে অর্ধেকের বেশি ভরাট হয়ে যায়। এতে অচল হয়ে পড়ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। অথচ দায়িত্বে থাকা সেবা সংস্থাগুলো একে অপরকে দোষারোপে ব্যস্ত। তবে দীর্ঘদিনের এ সমস্যা যেন দেখার কেউ নেই।
বিশেষজ্ঞরা বলছেন, পানি নিষ্কাশনের পথগুলো নিয়মিত পরিষ্কার করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যেত।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা বলেন, ড্রেনটি পরিস্কার না করার কারণে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যায়। যার কারণে সামান্য বৃষ্টি হলে ড্রেন ভরাট হয়ে বিদ্যালয়ে রাস্তা ও ক্লাস রুমগুলো পানিতে ভরাট হয়ে যায় ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :