ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের দুইদিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন /
ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের দুইদিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন, ঝুকিপূর্ণ অভিবাসন ও তার প্রতিকার, রিইন্টিগ্রেশন ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক দুইদিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত। গত ২৮ ও ২৯ এপ্রিল সিলেটস্হ ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) কনফারেন্স রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিলেট কর্তৃক “ইম্প্রোভড সাসটেইনেবল রিইন্টিগরেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)”, প্রকল্পের অধীন দুই দিন ব্যাপি প্রবাসবন্ধু ফোরাম ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সিলর তৌকির মাহমুদ রাজিব। প্রোগ্রাম অর্গানাইজার মো: মামুন হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মো: আনহার আলী। এছাড়াও প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসবন্ধু ফোরাম বিশ্বনাথের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আমিন আজাদ,দক্ষিণ সুরমার সভাপতি সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ওসমানীনগর সভাপতি সাবেক চেয়ারম্যান কবি আব্দুল হাই মুশাহিদ,জৈন্তাপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ ৫টি উপজেলার মোট ৩৪ জন জনপ্রতিনিধি সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার মানুষ।