শাহজালালের মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে মিলল স্বর্ণ সহ সাড়ে ১৭ লাখ টাকা


alochitosnp07 প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন /
শাহজালালের মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে মিলল  স্বর্ণ সহ সাড়ে ১৭ লাখ টাকা

হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও জেলা প্রশাসনের রাখা দানবাক্সে মাত্র সাড়ে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকার বেশি জমা পড়েছে। সোমবার (২২ জুন) সারাদিন ডেকচি ও দানবাক্সের টাকা গণনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

তারা জানায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচি সিলগালা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি দানবাক্সও রাখা হয়েছিল। পঞ্চম দিন সোমবার জোহরের নামাজের পর ডেকচিগুলো খুলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার এলাকায় উপস্থিত ছিলেন।

এরপর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে টাকাগুলো গণনা শেষে দেখা যায় প্রায় সাড়ে ৪ দিনে ভক্ত অনুরাগীরা ডেকচিতে দান করেছেন ১৭ লাখ ৬৫ হাজার টাকা। সাথে ছিল ৭ আনা পরিমাণ সোনা।

এছাড়াও জেলা প্রশাসকের ব্যাপক প্রশংসা করে একটি চিঠিও ডেকচিতে পাওয়া গেছে।

সূত্র-সিলেট ভিউ