বিশ্বনাথে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন /
বিশ্বনাথে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা-২ এর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসবন্ধু ফোরামের সহ সভাপতি বেগম স্বপ্না শাহিন, উপজেলা ইউএনও অফিসের সিইও লুৎফুর রহমান, প্রবাসবন্ধু ফোরামের সদস্য শাহিন আহমদ, নুর উদ্দিন,  বদরুল ইসলাম মহসিন,  প্রবাসফেরত আবদুল মান্নান, নাজমা বেগম।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ এর প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলী।