
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবি। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, “বিশ্বনাথের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন।” তিনি আরও বলেন, “আমি বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সমাজের দর্পন সাংবাদিকদের সার্বিক সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।”
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে উপজেলার বাসিয়া নদী দখলমুক্ত করা ও ময়লা-আর্বজনা পরিস্কার, পৌর শহরের যানজট নিরসন, পৌরসভা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, পৌরকর সহজকরন এবং রাস্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবি’র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবু সাঈদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষদক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, আরকুম আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :