জুড়ীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন /
জুড়ীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

সালমান হোসেন,জুড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ আওযামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর জুড়ী লামাবাজার জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব সাইফুর আলম ফজল, জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ওয়ারিছ হাসানমহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সুস্থতা, নেক হায়াত এবং বাংলাদেশসহ বিশ্বের শান্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন জুড়ী লামাবাজার জামে মসজিদের খতিব হাফিজ রফিকুল ইসলাম। পরে শিরণী বিতরণ করা হয়।