১৩ বছর পর তাহির আলী হত্যার বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন /
১৩ বছর পর তাহির আলী হত্যার বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ তাহির আলী শাহ্ কে ২০১১ সালের ২৫শে জুন নির্মম ভাবে হত্যা করায় হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

১৫ই সেপ্টেম্বর রবিবার দুপুরে বাসীয়া ব্রিজে বিশ্বনাথ সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমেদের পরিচালনায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম,জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী আবু হুরায়রা, আনোয়ার পাশা,জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ,ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আক্তার তান্নি ও সাজু আহমদ।

২০১১ সালের ২৫ জুন রাতে পৌর শহরের নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শেখ তাহির আলী শাহ। এ সময় তার ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন।

মানববন্ধন শেষে সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্বনাথ থানা বরারর স্বারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্বনাথ সরকারি কলেজ,জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা,বিশ্বনাথ,জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া,বিশ্বনাথ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ,বিশ্বনাথ সহ অন্যান্য স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।