
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রকাশক, মোসাদ্দিক হোসাইন সাজুল ২২ এপ্রিল সোমবার যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের একটি হসপিটালে লন্ডন সময় সকাল ১১ ঘটিকায় ইন্তেকাল করেন।
আজ ২৩ এপ্রিল লন্ডন সময় বাদ যোহর ১টা ৪৫ মিনিটে ব্রাডফোর্ড মসজিদ আল হিকমা এন্ড লার্নিং সেন্টারে জানাজার নামাজ শেষে স্হানীয় কবর স্হানে তার লাশ দাপন করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার ২৩ শে এপ্রিল মরহুম সাজুলের আত্মার মাগফেরাত কামনায় বিশ্বনাথের হোটেল আল- মদিনা ও আল মদিনা হাউজিং এর স্বত্বাধিকারীরা মোসাদ্দিক হোসেন সাজুল এর ঘনিষ্ঠ বন্ধু সুরত মিয়া বাবুল এর আয়োজনে হোটেল কক্ষে বাদ এশা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামপাশা কোনাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক সুরত মিয়া বাবুল, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সদস্য আশিক আলী, উপজেলা যুবলীগ নেতা শাহান শাহ, সুহেল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ কে এম তুহেম, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, রুহেল খান, সোহাগ মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল মিয়া, যুবলীগ নেতা ইসলাম উদ্দীন, কুতুব উদ্দিন, আবুল হোসেন, কালাম মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :