সাংবাদিকদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–ড. রাগীব আলী


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন /
সাংবাদিকদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান–ড. রাগীব আলী

দেশের খ্যাতিমান শিল্পপতি, বিশিষ্ট দানবীর, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. রাগীব আলী সংবাদপত্রকে একটি জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকরা সংবাদপত্রের মাধ্যমে নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন। তাই সাংবাদিকদের কল্যাণে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাঁর মালনীছড়া বাংলোয় বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সনদপত্র গ্রহণকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে গঠিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’ এর গোল্ডেন মেম্বারশীপ সাদরে গ্রহণ করায় তাকে সম্মানসূচক এই সনদপত্র প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, সদস্য জামাল মিয়া, আব্দুস সালাম মুন্না এবং মাজহারুল ইসলাম সাব্বির।