রমজানকে স্বাগত জানিয়ে জুড়ীতে তালামীযের মিছিল


alochitosnp07 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন /
রমজানকে স্বাগত জানিয়ে জুড়ীতে তালামীযের মিছিল

সালমান হোসেন(জুড়ী প্রতিনিধি)

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে মৌলভীবাজারের জুড়ীতে মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা।

বৃহস্পতিবার বাদ আসর জুড়ী আদি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় মিলিত হয়। স্বাগত মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা শাখার সহ-প্রচার প্রকাশনা সম্পাদক হোসাইন মোহাম্মদ আবুল, সভাপতির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা তালামীযের সহ-সভাপতি বেলাল হোসাইন পরিশেষে উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম. কামরুল ইসলামের দোয়ায় মাধ্যমে সমাপ্তি হয়।

 বক্তারা রমজানের পবিত্ররা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবী জানান।