যুক্তরাজ্য বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন, শফিক প্যানেল এগিয়ে


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ১:৪৮ পূর্বাহ্ন /
যুক্তরাজ্য বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন, শফিক প্যানেল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ শে সেপ্টেম্বর যুক্তরাজ্য বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন শাখার নির্বাচন অনুস্টিত হতে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের কৃতি সন্তান শফিক মিয়া,শামিম প্যানেল এগিয়ে আছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংকিপ্ত আলাপচারিতায় আলহাজ্ব শফিক মিয়া বলেন, আমরা প্রবাসী বাংলাদেশীরা তাদের নিয়ে কাজ করতে চাই।
সমাজে যারা বেশির ভাগ অবহেলিত এবং বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডন শাখার কর্মকর্তা বৃন্দ সকল সময় তাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে সহায়তা করে যাবে।
আমাদের প্রথম কাজ হবে একটি বাংলাদেশী স্কুল করার আমি যদি সভাপতি নির্বাচিত হই আমার প্যানেল থেকে ইনশাআল্লাহ আমার সুইন্ডন শাখার তথা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাব।
২৮ শে সেপ্টেম্বর দেখা যাক কি হয় আমাদের ভাগ্য,এই পর্যন্ত মোটামুটি সবার সাপোর্ট পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যাতে আমার প্যানেল থেকে আমি নির্বাচিত হতে পারি।