
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে অতীতে দেশকে বিভক্তিতে রূপান্তর করা হয়ে ছিল। আজকের এই দিনে আমাদের সবাইকে সেই বিভক্তি থেকে বেরিয়ে এসে জুলাই বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করুন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখে পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আক্তার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদী। সভা শেষে দোয়া পরিচালনা করেন এইচ এম আক্তার ফারুক।
আপনার মতামত লিখুন :