
সিলেটের বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় ২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ঘটেছে ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে। খবর পেয়ে বিশ্বনাথ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও বিশ্বনাথ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, সিংগেরকাছ বাজারের মেসার্স এনামুল হক এন্ড ব্রাদার্স নামের একটি হার্ডওয়্যারের দোকানে রাতে ৭ জন নলকূপ স্থাপনকারী শ্রমিক ঘুমিয়েছিলেন। বুধবার ভোর রাতে আগুনের তাপে তাদের ঘুম ভাঙলে তারা দ্রুত দোকানের শাটার খুলে কোনোমতে বাইরে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।
এরপর বিশ্বনাথ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন পার্শ্ববর্তী একটি ফার্নিচারের দোকানেও ছড়িয়ে পড়ছিল, তবে ফায়ার কর্মীদের দ্রুত তৎপরতার কারণে সেই দোকানটি রক্ষা পায়।
এনামুল হক এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী এনামুল হক জানান, কিভাবে আগুন লেগেছে তা আমরা বলেতে পারিনি। তবে, ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। তারা বলেন, এওয়ান, গাজি কোম্পানির ডিলার ও আরএফএল কোম্পানির পণ্য বিক্রেতা ছিলেন তারা। সবকিছু পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২৬ লাখ টাকা।
বিশ্বনাথ ফায়ার সার্ভিস অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আক্রামুল ইসলাম বলেন, দোকানের ভেতরে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ছিল। ওভার চার্জ হয়ে সেটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :