
সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নে সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৩–২০২৪ অর্থ বছরে বয়স্ক,বিধবা, প্রতিবন্ধি ও অন্যান্য ভাতা বই বিতরণ করা হয়।
১৫ (জুন)সোমবার সকালে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী সেলিম এর পরিচালনায় বয়স্ক,বিধবা, প্রতিবন্ধি ও অন্যান্য ভাতা বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী বলেন, সরকার দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের কোন মানুষই যেন জীবন জীবিকার জন্য কোন প্রকার সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তারই আলোকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা প্রদান করে চলেছে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে অনলাইনে আবেদন করে যারা ভাতা কার্ড পায়নি তাদের ব্যাপারে প্রযোজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, “আওয়ামী লীগ সরকারের কারণে দেশে অভাব দূর হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী এ ভাতার ব্যবস্থা করাই আপনারা ভাতার টাকার পাচ্ছেন, এ টাকা আপনাদের উপকার হচ্ছে। মাদকে যাতে আপনার সন্তান আসক্ত না হয় খেয়াল রাখবেন, অপ্রাপ্ত বয়সে মেয়েদের বিবাহ দিবেন না, গরীব মেয়েদের পড়াশোনা খরচ লাগে না। কারো পড়াশোনা করতে সমস্যা হলে আমাকে জানাবেন আমি সহযোগিতা করবো”। তিনি এসময় ইউনিয়নের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য (০২নং ওয়ার্ড) হাজী আব্দুল মালিক হান্নান, ইউপি সদস্য (০৩নং ওয়ার্ড) শেখ ফজর রহমান ফজর, ইউপি সদস্য (০৪নং ওয়ার্ড) মোঃ নাজিম উদ্দিন রাহিন, ইউপি সদস্য (০৫নং ওয়ার্ড) মোঃ তানভীর হোসেন, ইউপি সদস্য (০৬নং ওয়ার্ড) সামিম আহমদ, ইউপি সদস্য (০৮নং ওয়ার্ড) মল্লিক মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য -০১ মায়ারুন নেছা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য -০২ মোছাঃ বাবলী বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য -০৩ মোছাঃ রোজিনা বেগম, প্রবাসী আব্দুল গফুর, সমাজ সেবা ইউনিয়ন কর্মকর্তা রতন কুমার দাশ ও এলাকার হতদরিদ্র মানুষ প্রমূখ।
উল্লেখ্য, সমাজ সেবা ইউনিয়ন কর্মকর্তা জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে বরাদ্দের মধ্য হতে বয়স্ক ভাতা শতাধিক কার্ড বিতরণ করা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব অশোক বৈদ্য।
এর আগে অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন, ইউপি সদস্য (০৪নং ওয়ার্ড) মোঃ নাজিম উদ্দিন রাহিন।
আপনার মতামত লিখুন :