বিশ্বনাথ থানায় আসতে শুরু করেছে পুলিশ


alochitosnp07 প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ৭:১২ অপরাহ্ন /
বিশ্বনাথ থানায় আসতে শুরু করেছে পুলিশ


আজ রবিবার দুইটা থেকে সিলেটের বিশ্বনাথ থানায় আসতে শুরু করেছে পুলিশ। স্বপ্ল পরিষরে থানার কার্যক্রম শুরু হলেও পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

তিনি রবিবার (১১ আগস্ট)অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, স্বপ্ল পরিষরে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের অনেক ফোর্স এখনও আসেনি। তারা আসবে শিগগিরই। সব পুলিশ ফোর্স আসার পর আমরা পুরোপুরিভাবে দাপ্তরিক কাজ শুরু করতে পারব।

থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী আরো বলেন, থানায় ব্যাপক অগ্নিসংযোগ, ভাংচুর করা হয়েছে। সব মিলিয়ে থানা গুছিয়ে আনতে কিছু সময় লাগবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলতি মাসের ৫ আগস্ট সারাদেশের মত সিলেটের বিশ্বনাথ থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।