বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলী গুরুতর অসুস্থ: দোয়া প্রার্থনা


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলী গুরুতর অসুস্থ: দোয়া প্রার্থনা

বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোজাহিদ আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে যুক্তরাজ্যের একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় দেশ-বিদেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এক বিবৃতিতে বলেন, “জননেতা মোজাহিদ আলী শুধু উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নন, তিনি জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতির দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন। তিনি বিশ্বনাথের রাজনীতিতে এক প্রাজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন, আমরা সেই দোয়া করছি এবং সবার কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি।”
দলীয় নেতারা আরও জানান, মোজাহিদ আলীর রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও দলের প্রতি একনিষ্ঠতা ছিল অনুকরণীয়। বিএনপির দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুস্থতা শুধু দলের জন্য নয়, পুরো বিশ্বনাথবাসীর জন্য কাম্য। মোজাহিদ আলী বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। দলের বিভিন্ন পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত পরিবারের সদস্যরা জানান, মোজাহিদ আলীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।