বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন /
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল আর নেই

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার নিবন্ধিত বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব সমাজসেবক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত অসুস্থ মোসাদ্দিক হোসেন সাজুল (৪৬) যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২২ শে এপ্রিল যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১১ ঘটিকায় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস আহমদ রাজন।

মোসাদ্দিক হোসেন সাজুল প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ভোগসাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ও মোঃ সায়েস্তা মিয়ার পুত্র।

২৩ এপ্রিল দুপুর ১:৪৫ মিনিট সময় যুক্তরাজ্যে মসজিদ আল-হিকমাহ এন্ড র্লানিং সেন্টারে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এমনটি পারিবারিক সূত্রে জানা গেছে।