
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করছে সরকার। প্রণোদনায় কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি (হাইব্রিড) ফসলের বীজ, সার ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কর্মসূচির আওতায় এই সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় ৮ শতাধিক কৃষকের প্রত্যেককে ৮টি সবজি ফসলের ৪০ গ্রাম বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপিও সার ও নগদ ১ হাজার টাকা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্যের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
প্রধান অতিথির বক্তব্যে সুনন্দা রায় বলেন, সরকার ভূর্তকি দেয় কৃষক বাঁচানোর জন্য। কৃষকেরা দেশের প্রতিটি ইঞ্চি মাটি আবাদের আওতায় আনলে সরকারের লক্ষ্য অর্জন হবে। পাশাপাশি দেশ হবে খাদ্যে সয়ংসম্পূর্ণ। সরকার ও কৃষক মিলে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দেশের প্রতি ইঞ্চি মাটিতে চাষাবাদ করতে হবে, বেশি করে শাকসবজি উৎপাদন করতে হবে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাকারিয়া আহমদ ও গীতা পাঠ করেন নিরঞ্জন বৈদ্য বিপ্লু।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস ও অন্যান্য দপ্তরের বিভিন্ন শ্রেণির কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
আপনার মতামত লিখুন :