বিশ্বনাথে সাংবাদিক আশিক আলীর মাতৃবিয়োগ, শোক প্রকাশ


alochitosnp07 প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন /
বিশ্বনাথে সাংবাদিক আশিক আলীর মাতৃবিয়োগ, শোক প্রকাশ

সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর মমতাময়ী মা শতবর্ষী জয়বুন বিবি আর নেই। তিনি সোমবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে বিশ্বনাথ পৌরসভার আলাপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।

সোমবার বাদ আসর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমার জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংবাদিক আশিক আলীর মাতৃবিয়োগে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা সেবুল মিয়া, আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুুুমিন খান মুন্না’সহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ।

শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম খায়ের, সহ সভাপতি টুনু তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, রুহেল উদ্দিন, নবীন সোহেল, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য মোশাহিদ আলী, বদরুল ইসলাম মহসিন, শুকরান আহমদ রানা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ নেতৃবৃন্দ।