বিশ্বনাথে সরকারি গোপাট উদ্ধারে কমিশনারের অভিযান


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন /
বিশ্বনাথে সরকারি গোপাট উদ্ধারে কমিশনারের অভিযান

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের দক্ষিণের দখলকৃত সরকারি গোপাট ও খাল উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাকিছিরি গ্রামের দক্ষিণে সরকারি খাস খতিয়ানের দখলকৃত খাল ও গোপাট উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দখলকারী মনু মিয়া, মৃত জমির আলী, আব্দুল খালিক গং ব্যাক্তিদের দখল ছেড়ে দিতে আহবান জানান কমিশনার আলা উদ্দিন কাদের। কমিশনারের আহবানে মনু মিয়া দখল ছেড়ে দেওয়ার কথা জানান। অন্যরা বিভিন্ন অযুহাত দেখালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আলাউদ্দিন কাদের।

দখলকারীদের দখল থেকে গোপাট উদ্ধার ও সংরক্ষণ করতে বিগত ৯ ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বরাবরে লিখিত আবেদন জানান স্থানীয় পাকিছিরি গ্রামের বাসিন্দা সাংবাদিক মো. সায়েস্তা মিয়া । ৫০৭২ নং ডকেটে আনবেদন পত্রটি রিসিভ করা হয় এবং এর প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়।

দাখিলকৃত আবেদন পত্র থেকে জানা যায়, বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাকিছিরি গ্রামের দক্ষিণে অবস্থিত পশ্চিম প্রয়াগমহল মৌজা স্থিত, খতিয়ান নং ০১, জে এল নং ১৮, এস এ দাগ নং ২২৯৮, ২৩২০, ২৩৫০, ২৪১৪ বি এস দাগ নং ৩১৩৬, ৩১৪৪, ৩১৮২, ৩২৪৮, এতে ৩২,৪৭,৪০,৩৭ (১৫৬ শতক মোট) খাল, গোপাট রকম ভুমি স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী জমি মালিকরা দখলে নিয়ে ভোগ করছেন। সরকারী দাগ, খতিয়ান ভুক্ত ভুমি ব্যাক্তি মালিকদের দখলে থাকায় এলাকাবাসী গোপাটে গরু চরানো, সম্মিলিত প্রয়োজনে ব্যবহার, খালে মৎস আহরণ করতে না পারা সহ দখলকৃত ব্যাক্তিদের দ্বারা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন এলাকাবাসী। একশ্রেনীর ভুমিখেকো জমিগুলো দখল করে রেখেছে। জমিগুলো উদ্ধারে স্থানীয় এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের ।এলাকাবাসীর পক্ষে তিনি এই আবেদনটি করেন।

এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার জীবন চন্দ্র, সাব ইউএলএও নীলু রানী, পুলিশ প্রশাসন, সাংবাদিক গ্রামের বিশিষ্ট মুরব্বি সোনাফর আলী, হারিছ আলী, হাফিজ নুর আহমদ, সিরাজুল ইসলাম সুবল, সামসাদ আলী, মখছিন আলী, কবির মিয়া সহ প্রমুখ।