
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে সিলেটের বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের ধানহাঠা মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ পিএফজি’র অ্যাম্ভাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও পিস- অ্যাম্ভাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, পিএফজির সদস্য কাওছার খান, উপজেলা জাতীয়পাটির সাবেক আহবায়ক ও পিএফজির সদস্য হাজি সিতাব আলী, জয়নাল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর কুদরত পাশা। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন ছোট ডিপজল উরপে রফিকুল ইসলাম।
বক্তারা আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, এ অঞ্চলে ধর্মীয় সংঘাত না থাকলেও মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলেও তা সামাজিকভাবে স্বাভাবিক রাখা হচ্ছে। তারা উল্লেখ করেন, এ এলাকার মানুষের সহাবস্থান এমন যে, ঈদ এবং পূজার সময় ছাড়া হিন্দু-মুসলিম পার্থক্য বোঝা কঠিন।
তারা এলাকার মানুষকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান এবং ফেসবুকের কোনো গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া, থানা পুলিশ সবসময় শান্তির লক্ষ্যে কাজ করছে এবং যেকোনো সহিংসতায় সবার পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :