
সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদুল আজহায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের (প্রতিবন্ধী) মাঝে কুরবানীর গোশত বিতরণ করেছে ‘বিশ্বনাথ এইট ইউকে। ঈদুল আজহার ২য় দিন রোববার (৮জুন) দুপুরে পৌর এলাকার নরশিংপুরস্থ ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুল সংলগ্ন একটি বাড়িতে আড়াই লক্ষ টাকা মূল্যের ৩টি গরুর গোশত স্কুলের ৪০জন শিক্ষার্থীসহ শতাধিক প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন।
বিশ্বনাথ এইট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সার্বিক পরিচালনায় গোশত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেেেব উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জয়নাল মিয়া, এইট ইউকের বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ আজমল খান, সদস্য নুরুন নাহার ইয়াসমিন, জহুরা বেগম, এলাকার মুরব্বী ইছাক আলী, আবুল বাশার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, সহকারী শিক্ষক সাহাব উদ্দিন আহমদ’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এরআগে গত ৪ জুন বুধবার ‘বিশ্বনাথ এইট ইউকে প্রতিবন্ধী স্কুলের ৪০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরিবারের মাঝে এক হাজার টাকার খাদ্য সামগ্রী ও নগদ পাঁচশত টাকা করে বিতরন করে বিশ্বনাথ এইট ইউকে।
আপনার মতামত লিখুন :