বিশ্বনাথে যুবদল-সেচ্ছাসেবকদল-কৃষকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল


alochitosnp07 প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন /
বিশ্বনাথে যুবদল-সেচ্ছাসেবকদল-কৃষকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের দেশ বিরুধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বাদ মাগরিব পৌর শহরের আল হেরা শপিং সিটির সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত প্রতিবাদ সভাস্থলে এসে শেষ হয়।

পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এসময় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।