
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের তৃতীয় মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা আগামী ৯ই নভেম্বর ২০২৪ ইং অনুস্টিত হতে যাচ্ছে।
প্রতিবছরের ন্যায় এবারেও জাঁকজমকপুর্ণ ভাবে, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের ৫ ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই মেধা বিকাশের পথ সুগম করা হয়।
ইতিমধ্যেই প্রতিটি স্কুলে সিলেবাস বিতরণ করা হয়েছে।
আগামীকাল রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ করা হবে।
এবং আগামী ৯ই নভেম্বর ২০২৪ ইং সকাল ১০টা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বৃত্তি পরীক্ষা অনুস্টিত হবে।
আগামী অক্টোবর মাসের মাসিক সমন্বয় সভায় ফরম জমা নেয়া হবে।
মোক্তার আলী ফাউন্ডেশনের সদস্য সচিব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন বলেন, মোক্তার আলী ফাউন্ডেশন ইতিমধ্যে উপজেলার সবকটি স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।
এবং উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মোক্তার আলী ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সমাজ সেবক আলহাজ্ব মোক্তার আলীর এই অবদান বিশ্বনাথবাসী আজীবন মনে রাখবে।
আগামী ৯ই নভেম্বরের বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষার্থীদের অংশ গ্রহন করার জন্য বিনীত আহবান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :