বিশ্বনাথে ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন-৬’র উদ্বোধন


alochitosnp07 প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:২২ অপরাহ্ন /
বিশ্বনাথে ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন-৬’র উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ সিজন-৬’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫.১২.২৫ইং) দুপুরে মিয়ারবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে আয়োজিত ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়। মিয়ারবাজার পশ্চিমের মাঠে অনুষ্ঠিত ক্রিকেট লীগে ৬টি ক্রিকেট দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কামরুল ইসলাম, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মজম্মিল আলী, শিহাব আহমদ, আব্দুল মানিক, সুন্দর আলী প্রমুখ নেতৃবৃন্দ। ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় জেইডেন একাডেমিকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে সবুজ সাথী ক্রিকেট ক্লাব রায়কেলী লীগের শুভ সূচনা করেছে। এসময় আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে।