
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত মিছিলে যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা আহত হয়েছেন। আজ শনিবার (৯ আগস্ট) আজ বেলা ২.৩০ টার দিকে উপজেলার কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা বিএনপি-পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। আহত যুবদল নেতা উপজেলার দেওকলস ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ উদ্দিন (৪৫)।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমদ মাছুম জানান, যুবদল নেতা আরিফ উদ্দিন আজ শনিবার বিশ্বনাথ পৌর শহরের বিএনপি আয়োজিত মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হন। স্থানীয় এলাকা থেকে অটোরিকশায় (সিএনজি) বিশ্বনাথ পৌর শহরে আসার পথে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :