
সিলেটের বিশ্বনাথে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাড়ী চালকসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের দতা নাকক স্থানে এ ঘটনা ঘটে। বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে আহত হন সিএনজি চালকসহ ৪ যাত্রী। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস (ঢাকা মেট্রো জ ১১-২৬১১) ও সিএনজি অটোরিকশা (সুনামগঞ্জ থ ১১-২১৭১) আটক করে থানা পুলিশ। তবে বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।
জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর থেকে সিলেটগামী বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বিশ্বনাথের দতা নামক স্থানে। সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ জন যাত্রী শুরুত্বর আহত হন। আহতরা হলেন বিশ্বনাথ থানার দশঘর ইউনিয়নে বাইশঘর গ্রামের মৃত: ইজবর আলীর ছেলে অটোরিকশা চালক ইজাজুর রহমান (৩৮), সিএনজি অটোরিকশার যাত্রী কুমিল্লা জেলার মুরাদনগর থানার বড়পিপড়িয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৭), তার স্ত্রী লেখা বেগম (৩০), ও তার ছেলে ইয়াছিন মিয়া (১৩)। গুরুত্ব আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই পরিবারের ৩ সদস্য আত্বীয়ের বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত হন তারা।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই কবির উদ্দিন জানান, বাস ও সিএনজি অটোরিকশা থানা হেফাজতে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, এঘটনায় এখনো থানায় মামলা হয়নি। মামলা হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, গাড়ী দুটি জব্ধ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও মামলা হয়নি চিকিৎসা শেষে মামলা হবে।
আপনার মতামত লিখুন :