বিশ্বনাথে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন আব্দুল হান্নান


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন /
বিশ্বনাথে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন আব্দুল হান্নান

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় ৩০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ‘উপজেলা ও পৌর জামায়াত’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সিলেট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, সংগঠক গিয়াস উদ্দিন সাদী, আব্দুল মালিক, জাহেদুর রহমান প্রমুখ।