বিশ্বনাথে পিএফজির মানববন্ধন-শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ


alochitosnp07 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন /
বিশ্বনাথে পিএফজির মানববন্ধন-শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ

‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবসে সিলেটের বিশ্বনাথে পিএফজির উদ্যোগে মানববন্ধন-শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেমর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রীজের উপর ওই অনুষ্ঠানগুলো পালন করা হয়।

মানববন্ধনে বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোনায়েম খানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস এর ফিল্ড সমন্ময়কারী কুদরত পাশা, পিএফজির আন্তঃধর্মীয় কমিটির আহবায়ক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, সদস্য হোসাইন আহমদ শাহীন, হাজী সিতাব আলী, কাওছার খান, জয়নাল আবেদিন, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম, রাসনা বেগম, মুক্তা রাণী দাশ, হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের শাহ টিপু, আব্দুল্লাহ, ফয়ছল, জাহিদুল ইসলাম, ফয়ছল প্রমুখ।