বিশ্বনাথে পিএফজি’র আনন্দ ভ্রমণ ও মাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন /
বিশ্বনাথে পিএফজি’র আনন্দ ভ্রমণ ও মাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় বিশ্বনাথ পিএফজি’র বার্ষীক ‘আনন্দ ভ্রমণ ও মাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১১ জানুয়ারী) বিশ্বনাথ পিএফজি’র পক্ষ থেকে মাসিক ফলোআপ সভা শেষে একটি বাস করে সিলেটের জাফলং উদ্দেশ্যে আনন্দ ভ্রমন যাত্রা শুরু হয়। বাসের মধ্যেই হৈ হুল্লুর ও নানান আড্ডার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে দুপুরে নির্ধারিত গন্তব্যে পৌঁছান। অ্যাম্ভাসেডর মোনায়েম খানের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন এর পরিচালনায় সকালে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উন্মুক্ত বক্তব্যে সকলেই একমত হন যে, শান্তির ঐক্যে বাংলাদেশ গঠনে সবার এগিয়ে আসা উচিত। মত ও পথের বিন্যতা থাকতে পারে, নিজের এলাকা সুন্দর রাখতে সবার ঐক্যবোধ প্রয়োজন। এক্ষেত্রে দলমত নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করে আমাদেরকে অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমআইপিএস এর ফিল্ড সমন্ময়কারী কুদরত পাশা। আনন্দ ভ্রমণ শেষে করে সন্ধ্যা রাতে বিশ্বনাথে এসে পৌঁছালে সকলেই শুকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক শ্যামল সিলেট‘ পত্রিকার স্টাফ রির্পোটার সালেহ আহমদ সাকী, ফোরামের অ্যাম্বাসেডর সিনিয়র প্রভাষক নাছরিন জাহান, সদস্য হাজি আব্দুল মতিন, মাওঃ আবুল বশর মোহাম্মদ ফারুক, হোসাইন আহমদ শাহীন, হাজি সিতাব আলী, কাওছার খান, এমএ রব, মোছাং নাজমা বেগম, বেগম স্বপ্না শাহীন, রাসনা বেগম, মুক্তা রানী দাশ, হাসান মাহমুদ রিপন, আশিকুর রহমান রানা, মাওঃ মহসিন আহমদ, ইয়ুথ সদস্য সাদিয়া হোসাইন।