
বর্র্ণাঢ্য ও জাকজমক আয়োজনে সিলেটের বিশ্বনাথ উপজেলার মটর সাইকেল দ্বৈত ব্যাটমিন্টন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ মাঝগাঁও দক্ষিণের মাঠে ফ্রেন্ডস স্টাফ ব্যাটমিন্টন কমিটির আয়োজনে এ টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ইন্দোনেশিয়া ও দেশের সেরা প্লেয়ারদের নৈপুুন্য উপভোগ করেন হাজার হাজার দর্শক। ফাইনাল খেলায় চারভাই শেখেরগাঁও জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে মটর সাইকেল জিতে নেয় আমিনুর জুটি পাড়–য়া দৌলতপুর। আমিনুর জুটির পক্ষে মাঠে খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত প্লেয়ার হাম্বা ও রিয়ান। আর চারভাই শেখের গাওয়ের পক্ষে খেলেন দেশ সেরা ব্যাটমিন্টন জুটি তানভীর ও গৌরভ। ম্যাচ পরিচালনা করেন জাতীয় ব্যাটমিন্টন প্লেয়ার মইনুল হোসেন মামুন। টূর্নামেন্টে প্রথম পুরষ্কার একটি মটরসাইকেল স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী ইকরাম আলী ও ২য় পুরষ্কার স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মো. আজির মিয়া।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য কমিউিনিটি নেতা সেবুল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, সদর ইউনিয়ন চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডস স্টাফ ব্যাটমিন্টন কমিটির অন্যতম সমন্বয়ক বদরুল আলম।
উদয়ন ফুটবল ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মো. ইরন মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের অর্থদাতা সদস্য ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা রাসেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, মিছবাহ খান, আজমত খান, আজির উদ্দিন, খলিলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন, লুৎফুর রহমান, রামপাশা ইউপি সদস্য আফিজ আলী, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ টিপুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিদের কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :