
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সাথে চা-চক্রের সভা অনুষ্ঠিত হয়। বুধবার ০২ অক্টোবর বাদ মাগরিব উপজেলার স্থানীয় পানসী রেস্টুরেন্টে এই চা-চক্র অনুষ্ঠিত হয়।
চা-চক্র সভায় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর পরে দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিলো। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্ত হয়েছে। সে সময়কার আমলে আমরা একটি রাতই ঘুমাতে পারি নাই। কিন্তু সব কিছুর উর্দ্ধে থেকে বিশ্বনাথবাসীকে নিয়ে আগামী দিনগুলো আমরা সকল মানুষের জন্য কাজ করতে চাই।
এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনিবার্হী সদস্য তজম্মুল আলী রাজু , কার্যনিবার্হী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, সদস্য সমুজ আহমদ সায়মন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার, পৌরসভা জামায়াতে ইসলামীর শ্রমিক সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শুরা সদস্য আব্দুল মালিক, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী, পৌরসভা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ, দেওকলস ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি আমজাদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :