বিশ্বনাথে কলেজ শিক্ষাথীর উপর হামলা প্রতিবাদে মানববন্ধন!


alochitosnp07 প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন /
বিশ্বনাথে কলেজ শিক্ষাথীর উপর হামলা প্রতিবাদে মানববন্ধন!

সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী তামজিদ আহমদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও আহত হওয়ার ঘটনায় সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার সময় বিশ্বনাথ সরকারি কলেজের সামনে শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে বিশ্বনাথ সরকারী কলেজের মেধাবী ছাত্র তামজিদ আহমদ ও তার দুই সঙ্গীর উপর একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রাণে মারার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে তামজিদ সহ তার অপর দুই সহযোগী মারাত্বকভাবে আহত হন। কিন্ত প্রশাসন এখনও পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করেনি। শিক্ষার্থীরা অবিলম্বে তামজিদের উপর হামলাকারী দূর্রৃত্ত, সন্ত্রাসীদের ও তাদের আর্শীবাদকারী গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন । বিশ্বনাথ সরকারী কলেজের শিক্ষার্থী রেজু আহমদের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান মামুন, আলিফা বেগম, শিউলী বেগম, নোমান আহমদ, ইমন আহমদ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, জেসমিন বেগম প্রমুখ।