বিশ্বনাথে আলোকিত সুরের উদ্যোগে ‘নাশিদ মাহফিল’র অনুষ্ঠিত


alochitosnp07 প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৭:২২ অপরাহ্ন /
বিশ্বনাথে আলোকিত সুরের উদ্যোগে ‘নাশিদ মাহফিল’র অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে তেলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত পৌর শহরের প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে শিল্পীদের সুরের মূর্ছনায় আর আলোর ঝলকানীতে মগ্ন হয়ে ছিলেন শ্রোতারা। প্রায় চার ঘণ্টাব্যাপী ইসলামী সংগীতের মূর্ছনা, কথা আর সুরের জাদুতে শ্রোতারাও যেন শামিল হয়েছিলেন এক সাংগীতিক প্রার্থনায়।

মাহফিলে অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি মিসবাহ উদ্দিন, ট্রাস্টি ও  যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, হাজী শেখ তাহের আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, গরীব অসহায় কল্যাণ ফান্ড রামধানার চেয়ারম্যান আব্দুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জামিয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা জিয়াউল হক, ইনকিলাব সংসদ বিশ্বনাথ’র সভাপতি মোচন আলী।

মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন খ্যাতিমান গীতিকার ও সুরকার কবি মুজাহিদ বুলবুল আহমদ আব্দুল্লাহ, জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ, কলরবের শিল্পী আরাফাত হোসাইন, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম, সবুজ কুঁড়ির শিল্পী ইমরান আহমদ, জায়ান ইসলামী শিল্পীগোষ্টী সিলেটের শিল্পী সিদ্দিকুর রহামন, মুহাম্মাদ আল শাহিদ, সবুজ আহমদ, সিলেটের শিল্পী মুবারক মাহদি ও আলোকিত সুর বিশ্বনাথের এক ঝাঁক তরুণ শিল্পী। নাশিদ মাহফিলে তিলাওয়াত করেন ক্বারী আহমদ মারজান সিলেট, আলোকিত সুরের ক্বেরাত বিভাগ পরিচালক ক্বারী হাফিজ শাহ সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের সভাপতি এম. কাওছার আহমদ, নির্বাহী পরিচালক মাওলানা জাকওয়ান আহমদ ও সহ-পরিচালক সেবুল মিয়া এবং পরিচালনায় ছিলেন খ্যাতিমান উপস্থাপক কবি মীম সুফিয়ান ও ফোরামের উপ-পরিচালক এম. মুখতার হোসাইন। এতে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।