
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার দলীয় অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ অংশগ্রহণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাদ্দুজামান আসাদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস.এম নুনু মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ উপজেলা আওয়ালীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ উপজেলা আওয়ালীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুন নূর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাকাওত হোসেন, ছাত্রলীগ সভাপতি পারথ্য সারথী দাস পাপ্পু, বিশ্বনাথ পৌরসভা ২নং ওয়ার্ডে কাউন্সিলর ফজর আলী, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্চাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর কৃষকলীগ আহবায়ক বিকাশ মালাকার।
এসময় উপস্থিত ছিলেন, মনোহর হোসেন মুন্না, জাবেদ আহমদ, রাজু আহমদ খান, সিরাজুল ইসলাম রুকন, নাসির উদ্দীন, সিজিল মিয়া, সাদিকুর রহমান, সেলিম আহমদ, আরকুম আলী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
আপনার মতামত লিখুন :